কারাগারে আটক আজিজুল হকের পরিবারের পাশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী

সোনার বাংলা অনলাইন
২৪ মে ২০২৬ ১১:৫১

মুক্তাগাছার ৯নং কাশিমপুর ইউনিয়নে মিথ্যা ও রাজনৈতিক মামলায় কারাগারে আটক আজিজুল হকের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন মাননীয় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী

মুক্তাগাছার ৯নং কাশিমপুর ইউনিয়নে মিথ্যা ও রাজনৈতিক মামলায় কারাগারে আটক আজিজুল হকের পরিবারের সাথে গত ২৪ মে রোববার  সাক্ষাৎ করেছেন মাননীয় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।
আজিজুল হকের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় এলাকাবাসী অভিযোগ করেন, মামলার বাদী নিজেই জানেন না যে তার নামে মামলা দায়ের হয়েছে। তারা রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এমপি পরিবারকে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং উচ্চ আদালতে আইনী সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক শরীফ, কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক ও আজিজুল হাকিম শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ ।