মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুঘর্টনায় প্রাণহানিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির শোক
২৩ জুলাই ২০২৫ ০৯:৪৩
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আক্তার হোসেন মিয়া এবং সদস্য সচিব মো. সিকান্দর আলী খান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রণিহানির ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তারা বলেন, গভীর বেদনার সাথে জানানো যাচ্ছে যে, গত ২১ জুলাই ২০২৫ইং তারিখ বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরায় বিধ্বস্তহয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ ২৭ জন মৃত্যুবরণ করেন। এবং অনেকে অগ্নিদগ্ধ ও মারাত্মকভাবে আহত হয়েছেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশক রছেএবং একই সাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে। ঢাকায় অবস্থানরত শিক্ষক ও শুভাকাঙ্খীগণ আহতদের রক্তদান সহ সম্ভাব্য যতভাবে সম্ভব সাহায্য করাযায় সে ব্যাপারে উদ্যোগ নিতে অনুরোধ করা হচ্ছে।