বিএনপির হামলায় নিহতদের কবর জিয়ারত, অপরাধীদের কঠোর শাস্তি দাবি মোবারক হোসাইনের
১৭ মার্চ ২০২৬ ২০:৩৬
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির সন্ত্রাসী হামলায় নিহত আপনি দুই ভাইয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির সন্ত্রাসী হামলায় নিহত আপনি দুই ভাইয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় তিনি কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং বলেন, এ ধরনের ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।
সংক্ষিপ্ত বক্তব্যে মোবারক হোসাইন আরও বলেন, “অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।” তিনি এ বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানান।
এ সময় উপস্থিত সাধারণ মানুষও ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।
কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন, সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।-
তারিখ: ১৭ মার্চ ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি