আমীরে জামায়াতের সঙ্গে জাপান ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

সোনার বাংলা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (JETRO)—এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

https://youtu.be/IAxf3odQiV4

১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা—জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (JETRO)—এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আমীরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (Japan External Trade Organization—JETRO)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. কাজুইকি কাতাওকা; সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড (Sumitomo Corporation Asia & Oceania Pte. Ltd.)-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মি. হিরোনোরি ইয়ামানাকা; ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (Dhaka Shoo-Koo-Kai)-এর প্রেসিডেন্ট মি. মানাবু সুগাওয়ারা ও ভাইস-প্রেসিডেন্ট মি. হিরোনোরি ইয়ামানাকা; এবং মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড মি. সুগাওয়ারা মানাবু। আরও উপস্থিত ছিলেন জেট্রো (JETRO) ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর জনাব শরিফুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।

বৈঠকে আমীরে জামায়াত বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

জাপান প্রতিনিধি দল আমীরে জামায়াতকে জানান যে, বাংলাদেশে বর্তমানে প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

আমীরে জামায়াত জাপানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

আমীরে জামায়াতের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম। প্রেস রিলিজ, তারিখ’ ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ