জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

সোনার বাংলা অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫ ০৮:৪৮

জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ রায়ে বলা হয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ রায়ে বলা হয়েছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল হাতে পেয়েছেন বলে জানান রিট আবেদনকারী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে সাত বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ২৫ আগস্ট বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান এবং ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইনের ৩০(১) ও ৩০(২) ধারায় স্পষ্টতই দেখা যায় যে জীবন রক্ষাকারী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব সরকারের এখতিয়ার নিশ্চিত করে। সংশ্লিষ্ট আইনের বিধান এক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো নিষ্ক্রিয়তার সুযোগ রাখেনি।

পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন যে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধগুলোর মূল্য সরকার নির্ধারণ করবে এবং যথাযথ কর্তৃপক্ষকে মূল্য নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে।’ ১৯৮২ সালে প্রণয়ন করা দ্য ড্রাগস (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন দিয়ে রহিত করা হয়। অধ্যাদেশের ১১(১) ধারায় ‘সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ওষুধের মূল্য নির্ধারণ করতে পারে’ বলে উল্লেখ ছিল। আর ওষুধ ও এর কাঁচামালের মূল্য নির্ধারণসংক্রান্ত বিষয়ে ২০২৩ সালের আইনের ৩০ ধারায় বলা আছে। ৩০(১) ধারা অনুযায়ী, সরকার গেজেটের মাধ্যমে উপধারা (২)-এর অধীন তালিকাভুক্ত এবং আমদানিকারকেরা ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করতে পারবে। ৩০(২) ধারা অনুযায়ী, সরকার উপধারা (১)-এর উদ্দেশ্য পূরণকল্পে যেসব ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হবে, তার একটি তালিকা প্রস্তুত করে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে প্রকাশ করবে।

জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার