ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে বিজয়ী করুন : সাইফুল আলম খান মিলন


৬ ডিসেম্বর ২০২৫ ১১:৫৩

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকে বিজয়ী করুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত নমিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন উঠানবৈঠক শুক্রবার সন্ধ্যায় এনাহোম মধুবাগ, হাতিরঝিলে এসব কথা বলেন।
কার্টুনিস্ট ও সাংবাদিক ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত নমিনি সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতিরঝিল থানার জামায়াতের থানা আমীর কমিশনার পদপ্রার্থী এ্যাডভোকেট জিল্লুর রহমান, সেক্রেটারি খন্দকার রুহুল আমিন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, জিনিয়াস ইসলামী ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রেজাউল করিম, আব্দুর রাজ্জাকসহ অনেকেই। আসগর হোসাইনের উপস্থাপনায় পবিত্র কালামে পাক থেকে পাঠ করেন, মাওলানা শামসুল হুদা। উঠান বৈঠকে স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।