রেমিট্যান্সযোদ্ধা আনোয়ার হোসেনের জানাজায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীর

সোনার বাংলা অনলাইন
৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪২

রেমিট্যান্সযোদ্ধা আনোয়ার হোসেন

রেমিট্যান্সযোদ্ধা আনোয়ার হোসেনের  জানাজা ৫ ডিসেম্বর শুক্রবার তার গ্রামের বাড়ি টাংগাইল জেলার গোপালপুরের নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেছেন হাফেজ ইউসূফ আলী। জানাজার পর নবগ্রাম সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায়  উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীর, গোপালপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ওপেল চৌধুরী, আলমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি চিকিৎসক মো. রফিকুল ইসলাম, নগদা শিমলা ইউনিয়ন জামায়াত আমির মো. জুলহাস উদ্দিন বিএড, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার, প্রভাষক ও সাংবাদিক মুস্তাফিজুর রহমান ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. আনোয়ার হোসেন কুয়েতে চাকরি করতেন। ছুটি বাড়ি ফিরে আসার পর স্ট্রোক করার পর দীর্ঘ দশ বছরেরও বেশি সময় প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিলেন। গত আড়াই মাস আগে অবস্থার অবনতি হলে প্রথমে টাংগাইল জেনারেল হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে আইসিইউ-এ একমাস ৯ দিন চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্যগুণাহী রেখে গেছেন।
তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, টাংগাইল জেলা জাাময়াতে ইসলমাীর আমীর ও  টাংগাইল-  ৫ আসনের নমিনি জননেতা আহসান হাবিব মাসুদ,   টাংগাইল  -২( ভূয়াপুর-গোপালপুর) আসনে থেকে বাংলাদেশ জাাময়াতে ইসলামীর নমিনি ও টাংগাইল জেলা সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীর, গোপালপুর উপজেলা আমীর অধ্যক্ষ হাবিবুর রহমান।